জুমকে টেক্কা দিতে গ্রুপ কলে সংখ্যা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ

১৮ এপ্রিল, ২০২০ ১০:১৬  
লকডাউনের কারণে গ্রুপ ভিডিও কল বা ভিডিও কনফারেন্সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। এই অবস্থায় গ্রুপ ভিডিও কলে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ । ভিডিও কনফারেসিংয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছে জুম, গুগল Duo-র মতো একাধিক অ্যাপ। এই সব অ্যাপকে টেক্কা দিতেই এবার গ্রুপ ভিডিও কলে গ্রাহক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মার্কিন কোম্পানিটি। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে সাম্প্রতিক অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে গ্রুপ কলে গ্রাহক সংখ্যা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। যদিও বিটা ভার্সনে এখনও এই ফিচার পৌঁছায়নি। এই মুহুর্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ চারজন গ্রুপ ভিডিও কল করতে পারেন। যদিও এই সংখ্যা বেড়ে কত হবে জানা যায়নি।